তাহিরপুরে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের ৫৩০০ টাকা জরিমানা
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
-
১৮৭
বার দেখা হয়েছে

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন বাজারের ১০টি রেস্তোরাঁকে ১০ টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ (১০ জুন বৃহস্পতিবার) দুপুর থেকে রাত পর্যন্ত তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির তাহিরপুর সদর বাজার, আনোয়ারপুর বাজার এবং বাদাঘাট বাজারের বিভিন্ন রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি না মানে রেস্তোরাঁ গুলো পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ১০টি রেস্তোরাঁকে ১০টি মামলায় মোট ৫ হাজার ৩০০টাকা জরিমানা করা হয়।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এই প্রতিবেদককে বলেন, ভাইরাসের বিস্তার রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং এর পরিধি বাড়ানো হবে। এবং সকল কে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছেন বলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media