প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, কুলাউড়ার রাজাপুর সেতু এ অঞ্চলের ৫ ইউনিয়নের জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
ইতিমধ্যে রাজাপুর সেতুকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পর্যটকদের সুবিধার্থে সেতু এলাকায় সোলার প্যানেল দিয়ে আলোর ব্যবস্থা করে দেয়া হবে। তিনি সেতু নির্মাণে এলাকাবাসীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
শনিবার (১৯ জুন) সকাল ১১টায় কুলাউড়া উপজেলার কুলাউড়া,পৃথিমপাশা,হাজীপুর,শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ‘রাজাপুর সেতু’র নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মুহাম্মদ আবু জাফর রাজু।
সেতু পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হক,কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আসম কামরুল ইসলাম ,কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নওয়াব আলী ওয়াজিদ খান বাবু, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান,
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খাঁন, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক জনাব মখদ্দছ মিয়া, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জনাব ওদুদ বক্স, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাজু, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আলী সাজ্জাদ খাঁন, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব আলী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মুহিবুল ইসলাম আজাদ, উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।