নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ শাহিন পালোয়ান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবারে (১৯) জুন দিবাগত রাতে আশুলিয়ার পালোয়ানপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ানপাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে। পালোয়ান আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক।
আশুলিয়ায় থানার এস আই এমদাদুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন পালোয়ানের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
এর আগে গত ৬ জুন রোববার দাবিকৃত চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ও মারধর করে শাহিন পালোয়ান। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু