সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় র্যাবের অভিযানে ১ টি বিদেশী রিভলবার ও ০৩ রাউন্ড গুলিসহ জুনেদ আহমদ (২৬) নামের এক পেশাদার অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম, সিনিঃ এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন সুহিতপুর এলাকার শাহীন আহমেদের দোকান আল মদিনার সামনে সিলেট টু সুনামগঞ্জ গামী পাকা রাস্তার উপর থেকে ৩ রাউন্ড গুলি ও ১টি বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী জুনেদ আহমদকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১ টি মোবাইল ২টি সীম কার্ড উদ্ধার করে র্যাব সদস্যরা।
সত্যতা নিশ্চিত করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর মেজর মোঃ মঈনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে The Arms Act, 1878 এর 19A/19(f) মূলে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় মামলা রুজু করা হয়।