ঢাকা।।দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩২ জন মারা গেছেন। যা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগের দিন সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃতদের সহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জনে।
শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫টি ও নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।