লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় চেতনানাশক ব্যবহার করে দূর্বৃত্তরা ৩ বসতঘর হতে সহায় সম্বল নিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। চেতনানাশকে আক্রান্ত নববধু ও শিশুসহ ১১জন হয়েছেন। উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উকিলপাড়ার বড়ভিটায় (লালভিটা) গত ৫জুলাই সোমবার দিবাগত রাতে দূর্বৃত্তরা ঘটিয়েছে এঘটনা।
দূর্বৃত্তরা কৌশলে ঢুকে পড়ে কবির আহমদ, আবুল হাশেম ও প্রবাসী রহমত উল্লাহর বসতঘরে। ক্ষতিগ্রস্তদের পক্ষ হতে জানা গেছে, চেতনানাশক ব্যবহার করে দূর্বৃত্তরা নিয়ে যায় ৩ পরিবারের ১৮ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১লাখ ৫০হাজার টাকাসহ অন্যান্য মালামাল। চেতনানাশকে আক্রান্তরা হলেন সাইফুল ইসলাম (২৭), হেলাল উদ্দিন (৪০), শাহিন আক্তার (৩০), নাছিমা (৩২), শাহিন আক্তার (৩৫), মো: শিহাব (১৬), মো: জিসান (২০), সিফাত (১১), মো: এনাম (৪৫), রাশেদুল হামিদ (৩০), নববূধু চুমকি (১৮)।
লোহাগাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী ও স্থানীয় মেম্বার বেলাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন। অন্যরা এলাকার বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খোঁজ খবর নিয়েছেন আক্রান্তদের। তবে এঘটনা কে বা কারা কিভাবে ঘটিয়েছে কোন কূল-কিনারা পাওয়া যায়নি। কেউ আটক বা লুণ্ঠিত কোন মালামাল উদ্ধার হয়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ জানান, ঘটনার তথ্য উৎঘাটন ও জড়িতদের চিহ্নিত করার তৎপরতা চলছে। সূত্রমতে ৩ বসত ঘরের লোকজন প্রতিদিনের মতো রাতে খাবারের পর ঘুমিয়ে পড়ে। দূর্বৃত্তরা চেতনানাশক ব্যবহারের ফলে পরিবারের সবায় অজ্ঞান হয়ে পড়ে। ফলে দূর্বৃত্তরা কিভাবে তাদের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার সময় টের পায়নি। গৃহকর্তা কবির আহমদ ভোরে প্রথমে জেগে উঠে ঘুম থেকে। তখন তিনি ঠিকভাবে হাঁটতে ও কথা বলতে পারেনি। তবে বুঝতে পারেন সব শেষ হয়ে গেছে।