আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন ।
আশুলিয়া অফিসে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ শোক প্রকাশ করেন,জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন প্রেস কনফারেন্সের মাধ্যমে আরোও জানান, সভাপতি আকবর হোসেন মৃধা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে আরো মরাদেহ আছে কিনা তা খোঁজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু