ঢাকা।। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, সিলেটসহ ২৪ জেলায় ১৬১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে একদিনে কুষ্টিয়ায় ২১ জনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ১৮ জন মারা গেছেন। বাকি তিনজন মারা গেছেন বিভিন্ন উপজেলায়। করোনা শনাক্ত হয়েছে ১শ ৭৬ জনের। ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত ও বাকি নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে, রাজশাহী মেডিক্যালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৭, নাটোরের ৪, পাবনা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৬ জন। অন্যদিকে, ময়মনসিংহে করোনায় একজনসহ উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২শ ৫৬ জন। ২৪ ঘণ্টায় খুলনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন।
রংপুর বিভাগের চার জেলায় আটজন মারা গেছেন। এর মধ্যে লালমনিরহাটে ৩, নীলফামারীতে ২, দিনাজপুরে ২ ও ঠাকুরগাঁও একজন মারা গেছেন। সিলেটে চারজনসহ বিভাগের দুই জেলা সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ১২, টাঙ্গাইল ৭, চুয়াডাঙ্গায় ৭, নোয়াখালীতে ৭, গাজীপুরে ৫, ঝিনাইদহে ৪, মাদারীপুরে ৪ ও চট্টগ্রামে ৩ জন মারা গেছেন।