কক্সবাজারে আর্জেন্টিনার সমর্থক এক যুবককে ছুরিকাঘাত করেছে। আহত ওই যুবক ব্রাজিলের সমর্থক।
অন্যদিকে, পরাজয় সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন ব্রাজিলের দুই সমর্থক। টেকনাফের হ্নীলায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটেছে।
আশঙ্কাজনক অবস্থায় ইকবাল নামে ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে, ব্রাজিলের পরাজয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রামুর কাউয়ারখোপ ও চাকমারকুল ইউনিয়নের দুই তরুণ।