ঢাকা।। প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও ময়মনসিংহ এবং রাজশাহী মেডিকেল কলেজে ৫৯ জনের মৃত্য হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৭ জন মারা গেছেন। যাদের মধ্যে সংক্রমণে ১১ জন ও উপসর্গে ৬ জন মারা যান। যার মধ্যে পুরুষ ১৪ ও নারী ৮ জন।
অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২২ জন মারা গেছেন। যাদের মধ্যে সংক্রমণে ৬ জন ও উপসর্গে ১৬ জন মারা যান। যার মধ্যে পুরুষ ১৪ ও নারী ৮ জন।
অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ২০ জন মারা গেছেন। যাদের মধ্যে সংক্রমণে ৯ জন ও উপসর্গে ১১ জন মারা যান। যার মধ্যে পুরুষ ১৫ ও নারী ৫ জন।