নিজস্ব প্রতিবেদক।। আগামী ইউপি নির্বাচনে জনকল্যানে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জনাব মো: শাহিদুজ্জামান (শাহিন)। জনগনও তাকে জনগনের নেতা হিসেবে পাশে চান বলে জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়,জনপ্রিয়তার শীর্ষে থাকা শাহিন আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত রয়েছেন ব্যাপক। অসহায় ,দরিদ্র ও মুক্তিযোদ্ধাদের কাছে তিনি জনগনের সুপার হিরো নামে পরিচিত। ভালোবাসায় সিক্ত হয়েছে এলাকার আওয়ামীলীগসহ অন্যান্য নেতাকর্মীদের কাছেও।
নিজস্ব অর্থায়নে রাস্তাঘাটের উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে থেকে জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি, অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।
আওয়ামী লীগের একজন নেতা হিসেবে,তিনি বিগত এই পাঁচ বছরে জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাখতে তার এই অক্লান্ত প্রচেষ্টা ।
হতদরিদ্র ও বেকারদের জন্য করেছেন কর্মসংস্থান’র ব্যাবস্থা। সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত সকল প্রকার: উন্নয়নমূলক কর্মকান্ডে যাহাতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট না হয় সেজন্য তিনি সাধ্য অনুযায়ী প্রতিবাদ ও সংগ্রাম গড়ে তুলে সাধারণ মানুষের পাশে ছিলেন প্রতিটি মুহূর্ত। এমনকি দেশের প্রাকৃতিক দূর্যোগ ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের সংকটময় সময় নগদ অর্থ: চাল, ডাল ও বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝে সহযোগীতার হাত বারিয়ে দিয়েছিলেন তিনি, সব সময় নিজেকে উৎসর্গ করেছেন মানুষের সেবায়।
স্থানীয় ও সাধারণ জনগণ আরো বলেন হাসানপুর ইউনিয়নের অনেক রাস্তা ঘাটের বেহাল দশা বিগত ৫ বছরে কোন প্রকার উন্নয়নের মুখ দেখিনি আমরা। আমরা নতুন কাউকে হাসানপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে পেতে চাই। এই ইউনিয়ন’র যোগ্য ব্যাক্তি একজনই রয়েছেন তিনি হলেন শহিদুজ্জামান (শাহিন)।
তিনি চেয়ারম্যান হলে এলাকায় রাস্তাঘাট,কালভার্ট, এলাকার যুব সমাজের বেকরত্বের সমস্যা দূরীকরণ, বয়স্ক ভাতা,পঙ্গু ভাতা,বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা স্বজনপ্রীতির ঊর্ধ্বে দেখে সুষম মতো একজন সৎ, নির্ভীক এবং সমাজ সেবক হিসেবে জনপ্রতিনিধিদের সাথে থেকে কাজ করবেন বলে আমরা বিশ্বাসী ও আশাবাদী। আমরা আসন্ন হাসানপুর ইউনিয়নে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক মো: শহিদুজ্জামান (শাহিন) কে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।
হাসানপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান (শাহিন) আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে জানান,যদি আমার এলাকার জনগণ ও উপরমহল আমাকে চায় তাহলে আমি চেয়ারম্যান হয়ে প্রথমে আমার এলাকার অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত হাসানপুর ইউনিয়নের সকল প্রকার উন্নয়নমূলক কাজ করা সহ রাস্তাঘাট নির্মাণে সর্বাদক সহায়তা করবো,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত অনুযায়ী ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এই ইউনিয়নকে আমি একটি রোল মডেল ও ডিজিটাল ইউনিয়নে রুপান্তরিত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
উল্লেখ্য,শাহিনুজ্জামান (শাহিন) তরুন,মেধাবী,সৎ ও পরিছন্ন রাজনীতিবিদ,সংগঠক,সাবেক সফল সভাপতি ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী-লীগ ও সাবেক, আহ্ববায়ক ১১ নং হাসানপুর ইউনিয়ন আওয়ামী-লীগের সাবেক নেতা হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেছে।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম