নয়ন আলী গাজীপুর জেলা প্রতিনিধি ।। গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শরিফুল হক মন্ডল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কালিয়াকৈর প্রেসক্লাবে পৌর আওয়ামী যুগ্ন সম্পাদক সম্পাদক শরিফুল হক এ মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,টিপু সুলতান, এমদাদ মন্ডল, শাজাহান মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় কাউন্সিলর পদ প্রার্থী শরিফুল হক মন্ডল জানান, অসহায় ও নির্যাতিতা মানুষের কল্যাণে ন্যায় নীতি প্রতিষ্ঠান লক্ষ্যে সন্ত্রাস চাঁদাবাজি মাদক ও দুর্নীতি মুক্ত শোষণমুক্ত সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে দলমত নির্বিশেষে কাজ করব। ৭নং ওয়াডে নির্বাচিত হলে আধুনিক ওয়াডে তৈরি করবো।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম