স্টাফ রিপোর্টার সাভার।। বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করে সারাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের কবর আশীর্বাদ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সারাদিন খ্রিস্ট ধর্মের বাৎসরিক কবর আর্শিবাদ দিবস। এ দিনে খ্রিস্ট ধর্মের অনুসারীরা মৃত স্বজনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মৃতদের আত্মার শান্তি কামনায় আর্শিবাদ কামনা করেছেন।
এদিনের সঙ্গে ধর্মীয় অনুশাসন মেনে কবর আশীর্বাদ দিবস পালন করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস। তিনি রাজধানী ঢাকা,তার অদূরে কর্মস্থল সাভারসহ গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়ও প্রদক্ষিণ করে কবর আশীর্বাদ দিবস পালন করেন।
এই প্রতিবেদক সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাসের সাথে সফরসঙ্গী হয়ে বিভিন্ন স্থানে ঘুরে কবর আশীর্বাদ দিবসের চিত্র ধারণ করে। রাজধানী ঢাকা,সাভার ও ঠাকুরগাঁও গিয়ে দেখা গেছে বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু খ্রিস্ট ধর্মের অনুসারীরা স্বাস্থ্যবিধি মেনে ক্যাথলিক চার্চে উপস্থিত হন।
পুলিশ কর্মকর্তা মাকারিয়াস দাসের বাবা মৃত: স্বর্গীয় শিমন দাস ২০১৫ সালের ২’রা মে পরলোকগমন করেন। তাকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার রুহিয়া মিশনের অন্তর্গত আটোয়ারী উপজেলার নিরাশী সাধু পিতরের গীর্জার পাশে সমাহিত করা হয়। সেখানে কবর আশীর্বাদ দিবস উপলক্ষে প্রার্থনার আয়োজন করা হয়।
ঢাকা থেকে বিমান যোগে এই প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন সাভার মডেল থানার পরিদর্শক ইন্টেলিজেন্স মাকারিয়াস দাস। প্রার্থনা ও আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করেন রুহিয়া মিশনের পাল পুরোহিত ফাদার আন্তনি সেন। তিনি তার উপদেশে সকল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি এবং শ্রী যীশুর আদর্শ নিয়ে জীবন যাপন করতে পারি।
ফাদার আন্তনি সেন আরও বলেন, আমাদের মনে রাখতে হবে আজকের এই স্থানে আমাদের সবাইকে একদিন আসতে হবে। সেজন্য আমাদের এই চিন্তা মাথায় রেখে জীবন যাপন করতে হবে। জীবন হোক কবরের, কবর হোক স্বর্গীয় প্রতীক।
এসময় পঞ্চগড় ঠাকুরগাঁও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ এল দাস, স্থানীয় গ্রাম প্রধান শিরিল দাস, গির্জা পরিচালনা কমিটি, ও কার্টি খ্রিস্ট মাস্টার সুপেন দাস উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন