নিজস্ব প্রতিবেদক।। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ আবাও খুলনা রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা পুলিশ’ মনোনীত হয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খ. মহিদ উদ্দিন বিপিএম(বার) এর হাত থেকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়াও চুয়াডাঙ্গার সদর থানায় কর্মরত এএসআই মো. ইলিয়াস হোসেন শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার পেয়েছেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গায় জেলায় যোগদান করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, সিআইএমএস, করোনাকালীন সময়ে অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, এতিম শিশুদের ঈদের জামা উপহার, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই পৌঁছে যাবে পুরস্কার, ভাঙা সংসার জোড়া, খাদ্য যাবে বাড়ি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রাখছেন।
ইতোপূর্বে নভেম্বর/২০১৯ মাসের মাসিক কনফারেন্সে জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের কৃতিত্ব অর্জন করেন। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ ও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম