নিজস্ব প্রতিনিধি।।“আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য” নিয়ে আশুলিয়া সাংবাদিক সমিতির তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এতে কমিটির সভাপতি মোহনা টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি লাইজু আহমেদ চৌধুরী ও দৈনিক দেশ রুপান্তরের আশুলিয়া প্রতিনিধি লোকমান হোসেন খোকা চৌধুরীকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধায় বাইপাইলে সাংবাদিক সমিতির কার্যালয়ে এই কমিটি ঘোষনা করা হয়।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু, সহ-সভাপতি দেশ টিভির ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) শাহিনুর রহমান শাহীন,যুগ্ন সাধারণ সম্পাদক আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজু,সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) জাহিদ হাসান শাকিল, অর্থ সম্পাদক সময়ের আলো পত্রিকার আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান জিল্লু, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ভোরের ডাক পত্রিকার সাভার প্রতিনিধি অপু খন্দকার, দপ্তর সম্পাদক দৈনিক বর্তমান কথা’র স্টাফ রিপোর্টার নুর আলম সিদ্দিকী মানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের পত্রিকার সাভার প্রতিনিধি রিফাত মেহেদী দায়িত্ব পালন করবেন।
এ ছাড়াও এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছে দৈনিক দেশবার্তার প্রতিনিধি হাজী আবুল হায়াত বাচ্চু, নির্বাহী সদস্য ডিবিসি নিউজের সাভার প্রতিনিধি শফি মাহমুদ চৌধুরী ও আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ।
এসময় শিল্পাঞ্চল আশুলিয়ার গণমানুষের কথা তুলে ধরতে সকল সদস্যদের আহবান জানান সভাপতি- সাধারন সম্পাদক।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম