নিজস্ব প্রতিনিধি ।। সাভার উপজেলার আমিন বাজার এলাকা থেকে শনিবার রাতে তুরাগ নদীর পাড়ে একটি ছাপড়া ঘর থেকে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব-৪। রাত সাড়ে ১০টারদিকে আমিন বাজারের বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনিয় সিটির কাশ বনের মাঝে টিনের ছাপড়া ঘর থেকে তাদের আটক করা হয়েছে।
র্যাব আটককৃতদের কাছ থেকে ০১ টি পিস্তল সদৃশ্য উন্নত মানের পাইপগান, ০২ টি দেশীয় তৈরি পাইপ গান, ০১ রাউন্ড শটগানের কার্তুজ, ০২ টি বড় রামদা, ০৩ টি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, ০১ টি কাঁচি, ০১ টি লোহার পাইপ, ০৪ টি লোহার রড এবং ০৭ টি মোবাইলসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে র্যাব।

আটককৃতরা হলো,) মোঃ রাসেল মিয়া (২৩), জেলা-ভোলা, মোঃ আইয়ুব আলী (২৩), জেলা-ভোলা, মোঃ সুমন মিয়া (২৭), জেলা-বি-বাড়ীয়া, মোঃ আবু হানিফ মিয়া (৪০), জেলা-পাবনা ও মোঃ সুমন (৩৫), জেলা-বরিশাল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত চক্র। আসামীরা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু