নিজস্ব প্রতিনিধি।। আসন্ন ইউপি নির্বাচনে মনিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
বিকাল ২টার পর থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রার্থীদের এ প্রচারনা চলছে। এরই ধারাবাহিকতায় পোড়াডাঙ্গা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো: মেহেদী হাসান লিটন ভোটের মাঠে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন।
পাশাপাশি তিনি ফুটবল প্রতীক নিয়ে গনসংযোগ করতেও দেখা যায়। সম্ভাবনাময় ও উদীয়মান ইউপি সদস্য ফুটবল প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে এলাকার মানুষের ন্যায্য চাহিদা পূরণের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করছেন।
মো: মেহেদী হাসান লিটন বলেন,আমি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো এবং উন্নয়নের জন্য এলাকায় কাজ করে যাব। ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে।
ভোটার খোদেজা বেগম বলেন, আমাদের ওয়ার্ডের নতুন ইউপি সদস্য প্রার্থী মো: মেহেদী হাসান লিটন চাচা করোনার সময় নিজস্ব উদ্যোগে এলাকায় মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন তাদের পাশে দাড়িয়েছেন। এছাড়া তিনি সাধারন মানুষের সাথে সহজে মিশে থাকেন ও সুন্দর ব্যবহার করেন। এবার আমরা ফুটবল প্রতীকে ভোট দিব।
এলাকার পূরনো ভোটার মোঃ আহাদ ফকির বলেন, আমরা এবার মেম্বার প্রার্থী মো: মেহেদী হাসান লিটন-কে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তিনি সাধারন মানুষের খোঁজ খবর নেন। এবং নির্বাচিত হয়ে সুখে-দুখে আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করি।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম