শার্শা প্রতিনিধি।। আমাদের বাংলাদেশ ডটকম, দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুর (রহমান) একমাত্র কন্যা বুসরাত জাহান আরিশার এর আজ ৯তম জন্মদিন ।
সোমবার (২৯ নভেম্বর) বিকাল চার টার সময় মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে জন্মদিন পালন করা হয় তার নিজ বাড়িতে।
২০১৩ সালের অক্টোবর মাসের ২৯ তারিখে আসাদুর ও সুরাইয়া পারভীন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন আরিশার। যশোর জেলার শার্শা থানার কৃষ্ণপুর গ্রামের মরহুম তারাচান সরদারের নাতী সে।
আরিশার এর ৯ তম জন্মদিনে উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতা পত্রিকার বেনাপোল প্রতিনিধি সাংবাদিক ওসমান গণি, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক আব্দুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ সুধীজন।
আরিশার এর ৯তম শুভ জন্মদিনে সকলের নিকট দোয়া কামনা করেছে,তার বাবা ও মা নানা-নানী, চাচা-চাচী, মামা-মামী ও আরিশার এর বন্ধু বান্ধবী সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু