স্টাফ রিপোর্টার সাভার।। সাভারে গণ বিশ্ববিদ্যালয় (গবি) শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ দেলোয়ার হোসেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি বলেন, মুক্তিযোদ্ধা সময়কালীন স্মৃতিজড়িত স্থান গণ বিশ্ববিদ্যালয়। যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের বিচরণ ছিল এ ক্যাম্পাসে। বর্তমান সময়েও গণ বিশ্ববিদ্যালয় দেশ ও বিদেশে সুনাম ছড়িয়েছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর দুই লক্ষ টাকা বৃত্তির ঘোষণা দেন।
নবীন বরণ অনুষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ও ঢাকা-২০ ধামরাই সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।
নবীন বরণ অনুষ্ঠান শেষে শিক্ষক -শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমাদেরবাংলাদেশ. কম/রাজু