মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার: সাভারে শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষন কেন্দ্রে ৩ ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষন কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে সাভারের জিরানী বাজার এলাকায় প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন মাস ব্যাপৗ এ প্রশিক্ষন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব ড. আইনুল কবির।
আয়োজিত অনুষ্ঠানে এসময় শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষন একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশ এর পরিচালক (প্রোগ্রাম ও ইনোভেশন) দিদারুল আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব ড. আইনুল কবির বলেন, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা
বিষয়ক অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আজকে ৩য় ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষন কাজের উদ্বোধন করা হলো। অনেক ব্যাস্ততার মধ্যেও আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুব খুশি হয়েছি। প্রশিক্ষানার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যারা এই প্রশিক্ষন কার্যক্রমে অংশ নিয়েছেন, এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেয়া প্রশিক্ষনে আগামী তিন মাস পর আপনাদের মধ্যে অনেক পরিবর্তন আসবে। আপনারা কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হবেন। পরিবার তথা সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে।
আপনি সংসারে বাড়টি উপার্জন করে অর্থনৈতিকভাবে সাবলম্বি হওয়ার পাশাপাশি সব দিক দিয়ে নিজেকে যোগ্যতম ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা মনযোগ দিয়ে কাজ শিখবেন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশ এর সিনিয়র টেকনিক্যাল এবং ভকেশনাল শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ইউসেপ এর আঞ্চলিক ব্যবস্থাপক (গাজীপুর বিজিয়ন) আরো উপস্থিত ছিলেন ইউসেপ গাজীপুর রিজিওনের কর্মসংস্থান কর্মকর্তা মোঃ বাচ্চু মিয়া,মোঃ আরিফুল ইসলাম সহ প্রমুখ।