আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুর ইসলাম বলেছেন, নতুন বছরে বাংলাদেশ অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে।
শনিবার (১ জানুয়ারি) ‘ইংরেজি নববর্ষ-২০২২’ উপলক্ষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। নববর্ষ উপলক্ষে পুলিশ সুপার চুয়াডাঙ্গাসহ দেশের সকল পুলিশ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন,অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। তাইতো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন। নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দেশ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিস্টাব্দ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।’
পুলিশ সুপার বলেন, প্রতিবছর নববর্ষকে বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হলেও করোনা মহামারির কারণে বিগত বছরের মতো এবারের উৎসবের আমেজও অনেকটাই ম্লান।
তিনি আরোও বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে বিশ্বব্যাপী করোনার নতুন তাই সবাই-কে সাবধানে থালতে হবে এবং সকল নিয়ম কানন মেনে চলতে হবে।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম