আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।।শার্শা উপজেলার নাভারণে আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মোড়ল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
রবিবার (২ ডিসেম্বর) বিকালে শার্শার দক্ষিণ বুরুজ বাগান, বলিদাহ,গাতিপাড়া,কুলপালা সহ আরো কয়েকটি গ্রামে একযোগে তিন শতাধিক নারী পুরুষ ও বয়জ্যৈষ্ঠ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্টানে সহযোগিতা করেনছেন নাভারন বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবকের পুত্র শার্শা উপজেলার সেই যুবলীগ নেতা ফেরদৌস চৌধুরী রাজু।
তিনি প্রতি বছর নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করে থাকেন। কোন দল,কোন সেবা সংগঠন কিংবা কোন সমাজ সেবককে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা না গেলেও শার্শা উপজেলা যুবলীগ নেতা ফেরদৌস চৌধুরী রাজু কম্বল নিয়ে ছুটে চলেছেন শার্শা সদর ইউনিয়নে বিভিন্ন গ্রামে।
গরীব ও শীতার্ত মানুষদেরকে খুঁজে খুঁজে গায়ে পরিয়ে দিচ্ছেন একটি করে গরম কম্বল। যা পেয়ে এক টুকরো মিষ্টি হাসি উপহার দিচ্ছেন সেবা গ্রহীতরা।
শার্শা উপজেলা যুবলীগ নেতা মানব দরদী ও সমাজ সেবক ফেরদৌস চৌধুরী রাজু। মানব দরদী ও সমাজ সেবক ফেরদৌস চৌধুরী রাজু বলেন, প্রতি বছর আমার নিজস্ব অর্থায়নে শীতার্ত সাধারন গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন আমি এভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সে এলাকায় সকলে কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।
শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন দক্ষিন বুরুজ বাগান গ্রাম আওয়ামীলীগের সভাপতি ইনছাপ মোড়ল,যুবলীগ নেতা হাবিবুর রহমান স্বপন, দৈনিক গ্রামের কন্ঠের স্টাফ রিপোর্টার আসাদুর রহমান,দৈনিক যশোর পত্রিকার শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন, আনোয়ার পারভেজ,আব্দুর রব,ফেরদৌস চৌধুরী রাজু এক মাত্র পুত্র শাহারাজ চৌধুরী,ছাত্রলীগ নেতা তাসমিম আহমেদসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম