আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষ বিপক্ষ সমর্থন করাকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৫ জন জখম হয়েছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা ২ টার সময় নিজামপুর ইউনিয়ানের ১নং গোড়পাড়া ওয়ার্ডের মানিকতলার সিরাজুল ইসলামের বাড়িতে রক্তক্ষয়ী এ সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ। এই সংঘর্ষে আহতরা হলেন, পিকুল(২২), আজিজের ছেলে বাবুল আক্তার (২২), ইদ্রিস (২৭), ইউনুস (২৫) ও রাব্বি (২১)।
এলাকাবাসী আহতদের কে উদ্ধার করে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তাদের অবস্থা খারাপ দেখে যশোর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেভার্ড করা হয়। ঘটনাস্থলে অবস্থানরত একাধিক ব্যাক্তি বলেন,পূর্ব মারামারির ঘটনার রেষধরে পিকুল বাহিনীর কয়েকজন সিরাজুলের ছেলে আশিককে বাড়ি থেকে তুলে আনতে যায়।
প্রথমে তাকে বাড়ি না পেয়ে তারা আশিকের মাকে মারধর করে এমন সময় আশিক(১৭) এসে তাদের হাতে থাকা চাকু কেড়ে নিয়ে তাদেরকে এলো পাতাড়ি কোপাতে থাকে। এঘটনায় ৫ জন গুরুত্বর জখম ও ২/১ জন হালকা আহত হয়। অপর পক্ষ্যে এ ঘটনায় আশিকের বড় ভাই জাহাঙ্গীর হাতুরির আঘাতে মাথায় গুরুত্বর জখম হয়। এ বিষয়ে আব্দুল আজিজ বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটা মামলা দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।
উক্ত বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে তিনি বলেন নিজামপুর ইউনিয়ানে একটি সন্ত্রাসী হামলার ঘটনার সত্য,ঐ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং দুইজন গ্রেফতারও হয়েছে। বাকিরাও খুব দ্রুত গ্রেফতার হবে আশা করি।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম