নিজস্ব প্রতিনিধি।। আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে হটাৎ করে একটি চলন্ত মাইক্রোবাসে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুহুর্তেই আগুন নিয়ন্ত্রনে নেয়।
বুধবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইপাইল মোড় এলাকায় নিশান কোম্পানীর এক্সট্রেল মডেলের (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৯৫২) একটি গাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেওয়ায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে। তবে গাড়ির ইঞ্জিন অংশ পুরে গেছে।
যান্ত্রিকক্রুটি জনিত কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গাড়ির ড্রাইভার সুমন বলেন,এটি এমডি গার্মেন্টস এর মালিকের গাড়ি। আমি গাড়িটি চালাই। আশুলিয়ার দিকে যাচ্ছিলাম হঠাত আগুন লেগে যায়। এর বেশি কিছু বলতে পারছি না ভাই।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে বলেন বাইপাইলে একটি গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে নেয়া হয়েছে।
আমাদেরবাংলাদশে.কম/শিরিন আলম