নিজস্ব প্রতিবেদক।। নারায়নগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজে বেসরকারি টেলিভিশন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আল আমিন হক ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের উপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাতে ১১ টার দিকে শীর্ষ সন্ত্রাসী সৈকত ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার (২২ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে রুপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন তিনি। সন্ত্রাসী সৈকত ইসলাম বাবু,তার পিতার নাম লোকমান সরকার। গাড়ী নং, ঢাকা মেট্রো ল-৫৫-৪০৫৬।
হামলার শিকার যমুনা টেলিভিশনের স্টাফ সাংবাদিক আল আমিন হক জানান, রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে ও ক্যামেরার উপর হামলা করে ওই সন্ত্রাসী।
প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে আল আমিন হককে মেরে রক্তাক্ত করে তারা।
স্থানীয়রা জানান,সহযোগীদের নিয়ে দফায় দফায় সাংবাদিক আল আমিন হকের উপর হামলা করে সন্ত্রাসী আসলাম সরকার। এ ঘটনায় সন্ত্রাসী ইসলাম বাবুকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে জানান, সাংবাদিক আল আমিন হকের উপর হামলা বিষয় টি জানার সঙ্গে সঙ্গে সন্ত্রাসী ইসলাম বাবুকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু