এস আর সাঈদ যশোর জেলা প্রতিনিধি।। কেশবপুরে পরিত্রাণের আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত
মহিলা কাউন্সিলর ও নব-নির্বাচিত ৩৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকের সভাপতিত্বে ও উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস, অধ্যাপক মশিউর
রহমান,ওয়াডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য ও সুফিয়া খাতুন শিখা। আর্ন্তজাতিক নারী দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
কেশবপুরের সাগরদাঁড়িতে বীর মুক্তিযোদ্ধাসহ ৪৭ জনকে নাগরিক সংবর্ধনা
এস আর সাঈদ যশোর জেলা প্রতিনিধি।। কেশবপুরের সাগরদাঁড়িতে বীর মুক্তিযোদ্ধাসহ জনপ্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার রাতে নাগরিক সমাজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ৪৭ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক আহ্বয়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগনেতা জাকির হোসেন মুন্না।
কেশবপুরে শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ যশোর জেলা প্রতিনিধি।। কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ
সভা শুক্রবার সকালে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শহরের এই সভার আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার উদ্দীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ডিরেক্টর (গ অঞ্চল) আরিফ হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন,কালব যশোর ও নড়াইল জেলা প্রোগ্রাম অফিসার আনিছুর রহমান, কেশবপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, যশোর সদর উপজেলা ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও উন্নয়ন কর্মী সুফিয়া খাতুন শিখা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা,জয়েন্ট সেক্রেটারী শহীদুল্লাহ,ট্রেজারার নাজমূল হুদা বাবু,ডিক্রেটর এনামূল হক, শাখার ম্যানেজার পলাশ কর, কালবের উপজেলা ম্যানেজার মিনারুল ইসলাম,ক্রেডিট ইউনিয়নের সদস্য আবু তালেব, শাহাজাহান, হাফিজুর রহমান, উদয় শংকর পাইক প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম