এস আর সাঈদ,কেশবপুর(যশোর)থেকে।। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কেশবপুর শাখার আয়োজনে এবং কেশবপুর ব্লাড ডোনার’স সোসাইটির সহযোগিতায় দাতের চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ফ্রী মেডিকেল ক্যাম্প শনিবার দিনব্যাপী গোলাঘাটা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কেশবপুর শাখার ব্যাবস্থাপনা পরিচালক শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও মজিদপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান। চিকিৎসা সেবা প্রদান করেন ডেন্টিষ্ট মিজানুর রহমান ও ডেন্টিষ্ট শরীফ কাইয়ুমুর রহমান।
কেশবপুর মহিলা কলেজে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ,কেশবপুর(যশোর) থেকে।।যশোরের কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা আখতারের সভাপতিত্বে ও অধ্যাপক সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জিন্নাতুন ফেরদৌস, অধ্যাপক মনসুর আলী, শিক্ষার্থী মৌ, মীম প্রমুখ।
কেশবপুর সদর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠিত
এস আর সাঈদ,কেশবপুর(যশোর)থেকে।।যশোরের কেশবপুর সদর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত স্বাক্ষরিত কমিটিতে সুজাপুর গ্রামের রেজাউল ইসলামকে সভাপতি, দোরমুটিয়া গ্রামের শিক্ষক শফিকুল
ইসলামকে সাধারণ সম্পাদক ও মধ্যকুল গ্রামের রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে কেশবপুর সদর ইউনিয়ন কৃষকলীগের ৬১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম