স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সকালে বাজারের কসাই আলী ফকিরের মাংসের দোকানে মাংস কিনতে যেয়ে দেখি পঁচা। সাথে সাথে দুই মন মাংসসহ তাদের আটক করা হয়। পরে স্থানীয় নিজামপুর বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে এবং ঐ মাংস ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মরা গরুর মাংস স্বীকার করে কসাই আলী ফকির বলেন, আমি গোড়পাড়ার কসাই ইদ্রিস আলীর কাছ থেকে মাংস এনে বিক্রি করি। নিজামপুর বাজার কমিটির সভাপতি শাহাজান তরফদার বলেন, আলী কসাই বাইরে থেকে মাংস এনে বাজারে বিক্রি করে থাকে। সে প্রায়ই এ ধরনের কাজ করে আসছে। আজ বুধবার সকালে মরা গরুর মাংস বিক্রিকালে জনতার হাতে আটক হয়। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আকরাম হোসেনের কাছে মরা গরুর মাংসসহ কসাই আটকের কথা জানতে চাইলে তিনি বলেন, ওটা শুনেছিলাম। এটা মুলত: ইউএনও স্যারদের কাজ, আমার কাজ না ওইজন্য আমি যাইনি।