নিজস্ব প্রতিনিধি।।চুয়াডাঙ্গায় রমজান মাসকে সামনে রেখে ভর্তুকি মূল্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্নআয়ের পরিবারের নিকট ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য সামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকাল ১০টার সময় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন ১১০ টাকা লিটার দরে, ২ কেজি ডাল ৬৫ টাকা কেজি দরে এবং ২ কেজি করে চিনি ৫৫ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন),মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-০১। এসময় তিনি ভূর্তকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম)।
বিশেষ অতিথি বলেন,প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার কর্তৃক নির্ধারিত ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে আজ হতে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সমগ্র দেশব্যাপী শুরু হয়েছে।
দুইটি ধাপে এই পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। প্রথম ধাপে ৩ টি পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে। এগুলো হলো- চিনি ৫৫ টাকা দরে মোট ২ কেজি, মুশুর ডাল ৬৫ টাকা দরে মোট ২ কেজি, তেল ১১০ টাকা দরে মোট ২ কেজি। প্রথম ধাপে একজন উপকারভোগী মোট ৪৬০ টাকা ব্যয় করবেন। দ্বিতীয় ধাপে এই ৩ টি পণ্যের সাথে ছোলা যুক্ত হবে।
আমাদেরবাংলাদেশ,কম/জাহাঙ্গীর আলম