এবি,এম স্বপন।। সাভারে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (২৮ শে মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪। র্যাব জানায় রাতে সাভারের কলমা সিএন্ডবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-শেরপুর জেলার মো. সিদ্দিকুর রহমান ওরফে আবু বক্কর সিদ্দিক (৪০), কিশোরগঞ্জ জেলার মো. দুলু মিয়া ওরফে দুলাল (৩৫), ফরিদপুর জেলার মো. রাসেল খাঁন (৩২), ময়মনসিংহ জেলার মো. শাকিল (৩২) ও মো. রফিকুল ইসলাম হৃদয় (২৭) এবং কুমিল্লা জেলার মো. মোবারক হোসেন (৩৭)।
র্যাব জানায়, ২৬ মার্চ রাতে সাভারের কলমার সিএন্ডবি রোডের চেকপোস্ট বসিয়ে র্যাব পরিচয় দিয়ে ৭ থেকে ১০ জনের একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতির নিচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
উদ্ধার করা হয় ২টি খেলনা পিস্তল, ২ সেট ইউনিফর্ম,৩টি নকল আইডি কার্ড,২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাপ,১টি সিগন্যাল লাইট ও ১টি মোটর সাইকেল।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন র্যাব।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু