হারুন অর রশীদ বিশেষ প্রতিনিধি।। কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বৈদ্যনাথ কুণ্ডুর ছেলে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুন্ডুর প্রায় আড়াই লক্ষ টাকা দামের দুইটি গর্ভবতী ফ্রিজিয়ান জাতের চুরি হওয়া গাভী পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তা উদ্ধার হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে গরু দুটি চুরি হয়। রাতে বাহিরে এসে গোয়ালে গরু না পেয়ে গরুর মালিক সুজিত কুণ্ডু ভালুকঘর পুলিশ ফাড়িতে ফোন দেয়। সাথে সাথে ক্যাম্পের এ এস আই রিপন হালদার স্থানীয় লোকজন সাথে নিয়ে আশেপাশের গ্রাম সহ সোনাতলা ও শাহাপুর বিল ঘিরে ফেলে । একপর্যায়ে চোরেরা চুরিতে ব্যর্থ হয়ে রাত চারটার দিকে ত্রিমোহিনী চিংড়া সড়কের সোনাতলা বিলের মধ্যে গরু দুইটি ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
উক্ত বিষয়ে জানতে চাইলে,এ এস আই রিপন হালদার আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে বলেন পুলিশের পাশাপাশি স্থানীয় মেম্বর ইলিয়াস সবুজ সহ এলাকাবাসী আমাদেরকে সহায়তা করেছে বলে চুরি হওয়া গরু উদ্ধারের কাজ সহজ হয়েছে।
এছাড়া মেম্বর ইলিয়াস সবুজ বলেন ইদানিং চুরির প্রবনতা অনেক বাড়ছে,আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম