বিশেষ প্রতিনিধি।। নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার কমিটির দ্বিতীয় মেয়াদে নির্বাচিত ৩৯ সদস্য ও ৭ উপদেষ্টা ও কমিটির নেতৃবৃন্দদের মাঝে পরিচয়পত্র বিতরণ করাসহ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১ এপ্রিল) সকালে কেশবপুর নিউজক্লাবের কার্যালয়ে অনুষ্ঠানে (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সভাপতি হারুনার রশীদ বুলবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলামের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব তারাজুল ইসলাম।
প্রধান অতিথি বলেন,কেশবপুর উপজেলা নব-নির্বাচিত আহবায়ক কমিটি-কে সব ধরনের সহযোগিতা করবো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই,কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা ও নিউজ- ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান ও উপদেষ্টা ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত।
কেশবপুর উপজেলা শাখার সভাপতি হারুনার রশীদ বুলবুল বলেন সড়কের দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। সড়কে যেন দুর্ঘটনা কমিয়ে আনা যায় সেজন্য প্রয়োজনে প্রশাসনের সহযোগীতা নিয়ে সড়কে কাজ করতে হবে। আমরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন কর্মসূচীসহ আগামী ৯ম মহা সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচী গ্রহনের প্রস্তুতি নিবো।
এসময় আরও উপস্থিত ছিলেন,যুগ্ম আহবায়ক জি এম জুলফিকার আলী ভুট্ট, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,মঈনুর রহমান,সদস্য ও নিউজক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান,ফরিদ মোড়ল,সেলিম রেজা, আব্দুল করিম,আলমগীর হোসেন,আব্দুল লতিফ রানা,আবুল কালাম আজাদ,ইউসুফ আলী, মনোতোষ দাস,হাবিবুর রহমান,সবুজ হোসেন নিরব,রফিকুল ইসলাম উজ্জ্বল,আজগর আলী, আবু সালেহ মাসউদ হাসান, রাজিব চৌধুরী, হুমায়ুন কবির,আবু সাঈদ,শাহানাজ পারভীন,সুশান্ত কুমার মল্লিক,মাহবুর রহমান,আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম,রাকিবুল হাসান বাবু,আল আমিন হোসেন,সোহানুর রহমান,আসাদুজ্জামান,বিল্লাল হোসেন, ইজাজুল ইসলাম,কামরুল ইসলাম, শাহানাজ পারভীন,ফরিদা ইয়াসমিন,তহমিমা খাতুন,মমতাজ বেগম,আছিয়া খাতুন,সালমা আক্তারসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু