আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পবিত্র রমজান উপলক্ষে আমাদেরবাংলাদেশ.কমের সকল সাংবাদিক ও মালয়েশিয়াসহ দেশ বিদেশে থাকা সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তা ও শ্রমিক মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আমাদেরবাংলাদেশ.কমের নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম জয়।
আজ রবিবার থেকে শুরু হতে যাওয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি বলেন রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্রতায় সমাজ আলোকিত হয়ে উঠুক-এ কামনা করে জয় আরো বলেন,সিয়াম ধনী- গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
এক বাণীতে রফিকুল ইসলাম জয় বলেন,বিদেশে শ্রমিক নির্যাতন ও পাচার রোধে অসাধু নিয়োগকারী দালালদের কোণঠাসা করে ফেলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ তাই বাংলাদেশের সমাজকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সকল সিনিয়র কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন,সার্টিফায়েড এজেন্টদের একটি তালিকা করা হলে তাদের মাধ্যমে এ স্কিম বাস্তবায়ন হলে বিদেশে আসা বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর খরচ কমে আসতে পারে। এছাড়া বিদেশে শ্রমিক পাঠাতে ফি হিসেবে খরচ পড়বে কয়েক হাজার ডলার। এরপরও শ্রমিকদের ওপর আছে নির্যাতন ও পাচার। তাই বাংলাদেশী শ্রমিকদের এসব অনাচার থেকে মুক্ত করার জন্য বাংলাদেশের সমাজকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কে বলেন আমারা যারা বাংলাদেশের শ্রমিক আছি আমাদের প্রতি আপনারা সদয় দৃষ্টি রাখবেন।
উৎসবমুখর পরিবেশে রোজাদারগণ সেহরি,ইফতার সহ ইবাদাত বন্দেগির মাধ্যমে মাহে রজমান অতিবাহিত করে উল্লেখ করে তিনি বলেন,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভের আশায় সারা বছর ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসটির অপেক্ষায় থাকেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করে জয় রমজানের পরিপূর্ণ সওয়াব সবার ওপর বর্ষিত হোক প্রত্যাশা করে পরম করুণাময় মহান আল্লাহর সহায়তা কামনা করেন।
জয় বলেন,মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত,বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে থাকে এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, রমজান মাসে নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু