আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পবিত্র রমজান উপলক্ষে আশুলিয়াসহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামিক নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার (৩ এপ্রিল) এক সাক্ষাত কালে এ কথা বলেন ।
আজ রবিবার থেকে শুরু হতে যাওয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি বলেন রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্রতায় সমাজ আলোকিত হয়ে উঠুক-এ কামনা করে শরিফুল ইসলাম আরো বলেন,সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
শরিফুল ইসলাম উল্লেখ করেন,বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। তবে, ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে তিনি যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এছাড়া উৎসবমুখর পরিবেশে রোজাদারগণ সেহরি, ইফতার সহ ইবাদাত বন্দেগির মাধ্যমে মাহে রজমান অতিবাহিত করে উল্লেখ করে তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভের আশায় সারা বছর ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসটির অপেক্ষায় থাকেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করে শরিফুল ইসলাম রমজানের পরিপূর্ণ সওয়াব সবার ওপর বর্ষিত হোক প্রত্যাশা করে পরম করুণাময় মহান আল্লাহর সহায়তা কামনা করেন।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম রাজু