আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন, শার্শা উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিলো ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। কোন অপশক্তিই আওয়ামীলীগকে রোধ করতে পারবে না। পূর্বের ন্যায় ভবিষ্যতেও আমরা এই আসন থেকে নৌকাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ।
শুক্রবার (২২শে এপ্রিল)বিকালে শার্শার নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবর রহমান বুলবুল,বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, শার্শা উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার,নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন খান, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বিপ্লব।
এছাড়াও নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম