নিজস্ব প্রতিবেদক ।। প্রতি বছরের ন্যায় এবারও আর্তমানবতার সেবায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর জন্যে এগিয়ে এসেছে বুড়িহাটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সুযোগ্য সভাপতি মোঃ হামিদুজ্জমান।
শুক্রবার (২২ এপ্রিল) বিকালে কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়নের বুড়িহাঁটি গ্রামে একটি এতিমখানা ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে মাদ্রাসার সভাপতি।
সভাপতি বলেন ঈদ স্বাভাবিকভাবেই সবার জন্যে একটি আনন্দের দিন। বিশেষ করে শিশুরা নতুন কাপড় পড়ে ঈদের আনন্দে মেতে ওঠে। কিন্তু তখন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মনে থাকে বিষাদের ছায়া। তারা এদিনও পুরনো জীর্ণশীর্ণ কাপড় পড়ে ঈদের দিনটি কাটায়।
এ সময় সভাপতির কাছে মাদ্রাসার এতিম শিশুদের সম্পর্কে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে বলেন,আমি মাদ্রাসার সভাপতি হয়েছি প্রায় ৫ বছর,৫ বছরের আগেও আমি সভাপতি না থাকলে প্রায় ১২ বছর ধরে এতিম শিশুদের পাশে ছিলাম, এসময় তিনি আরোও বলেন প্রতিবছরই দরিদ্র এবং অধিকারবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
এতিম ছেলেরা ঈদের কাপড় হাতে পাওয়ার পর ওদের হাসিমাখা মুখগুলো দেখে আমার সকল পরিশ্রম সার্থক বলে মনে করি। আমার চাওয়া হল, সারা বছর না হোক, অন্তত ঈদের একটা দিনে নতুন কাপড় পরার আনন্দটুকু যেন আমি ওদের দিতে পারি। আমি চাই সমাজের কোনো শিশুই যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
উক্ত কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: মো: কামরুজ্জামান,মোঃ আনিসুজ্জামান,হাফেজ মো: শফিকুল ইসলাম মোঃ সিদ্দিকুর রহমান সহ প্রমুখ
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম রাজু