নিজস্ব প্রতিবেদক।। কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কাঁচি ও মাথার মাতালী করেছেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান।
শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাঁদার বিলে ২০০ জন কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবার বিষয়ক সম্পাদক বাবর আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কাঁচি ও মাথার মাতালী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এসময় হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান কাদার বিলে ধান কাটার উদ্বোধন করেন। এছাড়া কৃষক হাসেম আলী ও কৃষক সিরাজুল ইসলাম কৃষকের পাশে থাকার জন্য কৃষক বান্ধব হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান-কে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, জি এম আলতাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউপি সদস্য মাষ্টার কামরুজ্জামান, ইউপি সচিব মিনারুল ইসলাম,ইউপি সদস্য এস এম হেকমত আলী,বুলবুল আহম্মেদ,ডাঃ আশরাফুজ্জামান, কল্লোল দাস,আব্দুর রশিদ,নূরনবী সামদানী, আরফাজুল ইসলাম,আতিয়ার রহমান, সাজেদা বেগম,জাহানারা বেগম,রুবিয়া বেগম, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন ও সাদ্দাম হোসেন,হাসানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বয়াক মাসুদ রায়হানসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম রাজু