আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নারায়ণ চন্দ্র পাল এর সাথে উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপর ১২টায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও নারায়ণ চন্দ্র পালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
চাদপুর উপজেলা থেকে তিনি গত ২১ তারিখে শার্শা উপজেলায় যোগদান করেছেন উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভৃমি রাসনা শারমিন মিথী,অইসিটি অফিসার আহসান হাবিব,শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান,নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান,বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম শাহীন, আনোয়ারুল ইসলাম,মিলন কবির।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান,শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি,ডিবিসি নিউজ টিভি সাংবাদিক সেলিম রেজা,চেনেল এস টিভি সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন,দৈনিক আমাদের অর্থনীতি শার্শা প্রতিনিধি আব্দুর রহমান,দৈনিক গ্রামের কন্ঠ স্টাফ রিপোর্টার আসাদুর রহমান দৈনিক যশোর পত্রিকার শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন, গ্লোবাল টিভির বেনাপোল প্রতিনিধি রাসেল আহমেদ,সহ শার্শা প্রেসক্লাবের সকল সাংবাদিক ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম