নয়ন আলী গাজীপুর।। গাজীপুরের কালিয়াকৈর মাকিষবাতান এলাকায় শনিবার রাতে কালিয়াকৈর প্রেসক্লাবের গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, উপজেলার মাকিষবাতান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাব ঈদের ছুটিতে বন্ধ থাকায় রাতের কোনো এক সময় সামনে গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রেসক্লাবের ৪২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী জানান, কালিয়াকৈর প্রেসক্লাবের সামনের গ্রিল কেটে স্মার্ট টেলিভিশন সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তিনি আরো বলেন থানার সামনে এরকম দুর্র্ধষ চুরি আসলে মেনে নিতে পারছিনা।
কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন মনিরুজ্জামান খান জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।