নিহত ওই ব্যক্তির নাম মান্নাফ (২৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বাঁশকোড় গ্রামের মোক্তার মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার নলাম এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়,আজ ভোরে পথচারীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মান্নাফের রক্তাক্ত দেহ উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল মান্নাফ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে আশুলিয়া আসেন বলে জানায় পুলিশ।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ. কমের প্রতিবেদক-কে তিনি বলেন,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে হত্যাকারীদের শনাক্তের কাজ চলমান রয়েছে।
এসময় তিনি আরও বলেন,নিহতের হাটুর উপরে ও কোমরের নিচে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া বুকে সামান্য আঘাতের চিহ্নও রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/ রাজু