নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে । এছাড় আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (১৬ই আগস্ট) বিকালে সাভারের তেঁতুল ঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করে তবারক বিতরণ করা হয় ।
এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম। সাভার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ চৌধুরী মাসুদ,সাভার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি,মিজানুর রহমান মিজান।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, পৌর আওয়ামী-লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী নিউটন,তেতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারন সম্পাদক শাহ আলম,ঢাকা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,ছাত্রলীগের সাইদুল ইসলাম, আবির মাছুম, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য সহ ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মীরা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলঝরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান পাভেল ।আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন। এসময় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন, দোয়া শেষে সকলের হাতে তবারক তুলে দেয়া হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু