নিজস্ব প্রতিনিধি।। আত্ম-মানবতার বিধি মোতাবেক সেবা প্রদান ও পেকুয়াই পল্লী চিকিৎসক লাঞ্ছিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও চিকিৎসক লাঞ্ছিত করায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে,স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সাভার পল্লী চিকিৎসা কল্যাণ সমিতির সভাপতি খন্দকার হাসিবুর রহমান লিমন বলেন,পল্লী চিকিৎসক একটি পবিত্র নাম। পল্লী চিকিৎসক সমাজের সর্বস্তরের মানুষের প্রকৃত বন্ধু, তাছাড়া বাংলাদেশে আশি শতাংশ মানুষ-কে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর নামই পল্লী-চিকিৎসক।
বাংলাদেশের জনসংখ্যার তুলনায় পল্লী চিকিৎসক-কে জনগণের অকৃত্রিম সেবক কোভিড সিচুয়েশনে সেটি আবারো প্রমাণ করে,আত্ম মানবতার সেবায় নিয়োজিত প্রাণের নামই পল্লী চিকিৎসক।
এসময় খন্দকার হাসিবুর রহমান লিমন সকল পল্লী চিকিৎসকের উদ্দেশ্যে আরোও বলেন বিধি মোতাবেক স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য পেকুয়ায় সম্মানিত পল্লী চিকিৎসকদের অনাকাঙ্ক্ষিত লাঞ্চিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া সমগ্র দেশের সকল পল্লী চিকিৎসক-কে অধিকার বা সম্মান আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি,পেকুয়া এলাকার সকল পল্লী চিকিৎসক কর্মবিরতিতে গেলে পর্যায়ক্রমে সমগ্র দেশে একযোগে কর্মবিরতিতে যাবে। বাংলাদেশে জনসংখ্যা অনুযায়ী গ্রাজুয়েট ডাক্তার অপ্রতুল। কর্ম বিরতিতে গেলে দেশের মানুষ,সরকার পল্লী-চিকিৎসকের গুরুত্ব বুঝতে সক্ষম হবে। তাই যথাযথ মর্যাদায় কার্যক্রম কার্যক্রম করার লক্ষ্যে বিধি মোতাবেক স্বাস্থ্যসেবা প্রধান ও জাতীয় ঐক্যতার কোন বিকল্প নেই।
এছাড়াও কুষ্টিয়ার পল্লী-চিকিৎসা কল্যাণ সমিতির মহাসচিব মীর আবু আজম বলেন,পল্লী-চিকিৎসকদের উপর জুলুম নির্যাতন হলে তাৎক্ষণিক ওই এলাকার সাংগঠনিক দায়িত্বশীলরা,ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে মানববন্ধন করবেন। তারপর চেইন অফ কমান্ডে থানা জেলাতে অবহিত করবেন। সঙ্গে সঙ্গে মানববন্ধন হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সারা বাংলাদেশ কর্মবিরতি দিয়ে মানববন্ধন হবে। এই ব্যাপারে হুট করে কোন হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। শান্তিপূর্ণ মানববন্ধন,প্রতিবাদ সভা,কর্ম বিরতি, প্রতিপক্ষের অন্যায়ের বিরুদ্ধে,মানবাধিকারের বিরুদ্ধে, সারাদেশে পরিকল্পিতভাবে ফৌজদারী মামলা দায়ের করা হবে। প্রতিটি এলাকা নিজেরা সংঘটিত হন।
এবং সাংগঠনিকভাবেই সিদ্ধান্ত কার্যকরী করা হবে।দায়ীত্বশীলদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। অন্যথায় আবেগের বশবর্তী হয়ে কোথায় কি হলো, কেন হলো সে সবকিছু উল্লেখ জানা নাই,প্রতিবাদ নাই। একজন যে কেউ ঘোষণা দিল,আর সারাদেশে তান্ডব শুরু হয়ে গেল,এরকমটা ভাবা ঠিক হবে না। মনে রাখবেন আপনি একজন পল্লী চিকিৎসক। আপনার কর্ম বিরতিতে দেশের সাধারণ মানুষের ঢেউয়ের তোড়ে স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়বে। পল্লী চিকিৎসক রা সবাই এক ও ঐক্য বদ্ধ। সংগঠনের বাইরে থাকবেন আর বিবৃতি দিবেন, এই সাহস করবেন না।আর যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে হবে।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন স্টার ভিলেজ ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন মহাসচিব খলিলুর রহমান,সিনিয়র যুগ্ম মহাসচিব ইমাম হাসান,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান,অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম দিদার,ভাইস চেয়ারম্যান কুদ্দুস আলী,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সিনিয়র যুগ্ম সংগঠনিক সম্পাদক আবু সায়েম হিরু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব ওহী,যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির,যুগ্মসাধারণ সম্পাদক গৌতম কুমার সেন,যুগ্ম অর্থ সম্পাদক নয়ন শেখ,মোঃ আবু সালেহ,মোঃ তাজুল ইসলামসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু