নিজস্ব প্রতিবেদক।। যশোরের কেশবপুরে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় জনতার হাতে আটক এক সন্ত্রাসী-কে পুলিশে সোর্পদ করা হয়েছে।
গতকাল শনিবার রাত প্রায় ১২টা দিকে কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন এর হাসানপুর গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও প্রবাসীর বাবা আমজাদ হোসেন জানান, ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম ছুটি নিয়ে দেশে আসার পর স্থানীয় সন্ত্রাসী জামাল শেখের হুকুমে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী আমজাদ চাঁদা প্রদানে অস্বীকৃতি জানায়।
পরে শনিবার রাত ১২টার দিকে মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ১৮-২০ জনের একটি সশস্ত্রী গ্রুপ বাড়িতে এসে হামলা চালায়। এসময় তাদের আঘাতে আহত হয় আমজাদ হোসেন ও তার ছেলে রফিকুল। পরে ছেলে রফিকুল ইসলাম জাতীয় সেবা ৯৯৯ এ পুলিশ-কে জানায় ও চিৎকার করে৷ পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় একজন-কে আটক করে জনতা।
ঘটনায় আহত আমজাদের ছেলে রফিকুল ইসলাম আমাদেরবাংলাদেশ.কম প্রতিবেদক-কে জানান,চাঁদা প্রদানে অস্বীকৃতি জানানোর ফলেই আমাদের উপর হামলা হয়েছে। এছাড়া আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
উক্ত বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ.কম প্রতিবেদক-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন ও পরে আর একজন-কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/ রফিকুল