নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসর্পিটাল ৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ সময় টার সময় সাভারে ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটাল এর নিজস্ব কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোশাররফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা: মো: সাইদুল ইসলাম, প্যানেল মেয়র এডভোকেট জনাবা রাজিয়া সুলতানা কাউন্সিলর সাভার পৌরসভা,মো: আব্দুল রহমান কাউন্সিলর ৭ নং ওয়ার্ড সাভার পৌরসভা,ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক জনাব মনিরুল ইসলাম মুকুল।
এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন স্টার ভিলেজ ডক্টর ফার্মেসি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সাভার পল্লী চিকিৎসা কল্যাণ সমিতির সভাপতি খন্দকার হাসিবুর রহমান লিমন ও ফিউচার মেডিকেল এন্ড ভেটেরিনারি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক এবিএম জাহাঙ্গীর আলম স্বপন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নবগঠিত সাভার পল্লী-চিকিৎসক কল্যাণ সমিতির সম্মানিত মহাসচিব নুরুদ্দিন পাটোয়ারী ও স্টার ভিলেজ ডক্টর ফার্মেসি ফাউন্ডেশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু