নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়ায় চাঁদাবাজী মামলায় ইন্টারনেট ব্যবসায়ী সুমন মীরসহ দুই জন-কে আটক করে থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার মূখ্য আদালতে তাদের পাঠানো হয়েছে। এর আগে,শনিবার (১৫ অক্টোবর) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে ।
আটক আসামিরা হলো- আশুলিয়া জামগড়া এলাকার তমিজউদদীন মীরের ছেলে সুমন মীর (৩২) ও একই এলাকার আপহাজ আলীর ছেলে শাহিন আলম (২৮)।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায়ের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে তিনি বলেন,গত ১৫ অক্টোবর আশুলিয়া থানায় মারধর ও চাঁদাবাজির অভিযোগ করেন ভুক্তভোগী মারুফ আলম ভূইয়া পরে গতকাল রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মীর ও শাহিন আলম-কে আটক করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম