নিজস্ব প্রতিবেদক।। জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও ব্যবহৃত একটি টিভিএস মোটর সাইকেলসহ মোঃ নুর আলম (২২) নামের এক মাদক ব্যবাসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) রাত্র ৮টা ৪৫ মিনিটের সময়
বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক (অপারেশন্স) শেখ মাহাবুবুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত্রে নারায়নপুর (সরকারপাড়া) গ্রামের সাজ্জাদ হোসেন,এর বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ নুর আলম (২২) সদরপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সে এলাকায় বহুদিন ধরে অবৈধ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করতো বলে জানায় পুলিশ।
উক্ত বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল খালেক এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে তিনি বলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ,রাত্রে অভিযান চালিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ
ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। তাছাড়া মাদক বিরোধী এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু