মুন্সী মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে এলাকার চিহ্নিত বখাটেরা । এসময় গুরুতর আহতবস্থায় এলাকাবাসীর সহায়তায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যাক্ষ্যদর্শী সুত্রে জানা যায়,রোববার সন্ধ্যায় আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ইয়াছিন আরাফাত(১৭) ঢাকা জেলার আশুলিয়া থানার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার ব্যবসায়ী নূর হোসেনের ছেলে। সে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ।
আহত শিক্ষার্থীর বাবা মোঃ নূর হোসেন অভিযোগ করে বলেন,আমার ছেলে মোঃ ইয়াছিন আরাফাত আমীন মডেল টাউন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীতে পড়ে। সে ১৬ই অক্টোবর রোববার সন্ধ্যায় কলেজ থেকে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলো,এমন সময় দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার চার রাস্তার মোড়ে আজমের দোকানের সামনে এসে পৌঁছলে,আগে থেকে ওত পেতে থাকা মোঃ সোহেল,মোঃ রানা,মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সিয়াদসহ আরও অজ্ঞাত ৫জন বখাটে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়।
এসময় সোহেল চাকু দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করে। বাকিরা এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। যাতে করে আমি এই ঘটনার সুষ্ঠ বিচার পেতে পারি এজন্য প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসলামুজ্জামান এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে বলেন,এই ঘটনায় থানায় একটা অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নিবো বলে তিনি জানিয়েছন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু