মুন্সী মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি।। দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাভার এর উদ্যোগে “বৃত্তি পরীক্ষা ২০২২” অনুষ্ঠিত হয়েছে। সাভার, আশুলিয়া ও ধামরাইেয়র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে ।
শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় সাভার ও আশুলিয়ার মোট ৪টি কেন্দ্রে শুরু হয়ে দুপুর ১২ ঘটিকায় পরিক্ষা কার্যক্রম শেষ হয়।
আশুলিয়ার গাজীরচট এ.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন শ্রেনীর ১৭০০ শিক্ষার্থী এ কেন্দ্রের পরিচ্ছন্ন পরিবেশে শান্তিপূর্ণভাবে পরিক্ষায় অংশ নিয়েছেন এবং আনন্দঘন পরিবেশে পরিক্ষা শেষ করতে পেরেছেন। তবে পরিক্ষা কেন্দ্রের আশেপাশে অসংখ্য অভিভাবকগনের এলোমেলোভাবে ভীড় জমাতে দেখা যায়।
‘দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাভার’-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে পরীক্ষা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সকল পরিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
উল্লখ্যে,এই সংগঠনটি ২০১৪ সাল থেকে সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনা প্রতিযোগি করে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর ৪র্থ থেকে ৯ ম শ্রেনি পর্যন্ত স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। এছাড়াও “দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার” সংগঠনটি ক্যারিয়ার কাউন্সিলিং,স্বাস্থ্য প্রকল্প, ক্রীড়া প্রকল্প,সাহিত্য ও সাংস্কৃতিক প্রকল্প, যোগ্য মানবসম্পদ উন্নয়ন প্রকল্প, কম্পিউটার ও তথ্য শিক্ষা প্রকল্প, দারিদ্র্য তহবিল প্রকল্প ও বৃক্ষরোপণ কার্যক্রমসহ নানাবিধ কর্মকাণ্ডের সফলতার মাধ্যমে সংগঠনটি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু