নিজস্ব প্রতিবেদক।। সাভার আশুলিয়া পল্লীচিকিৎসা কল্যাণ সমিতি কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর ) সকাল ১১ টার সময় সাভারের প্রাণকেন্দ্র এরাবিয়ান নলেজের নিজস্ব কার্যালয়ে এ সভা ও ডেঙ্গু সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার হাজার হাজার পল্লী-চিকিৎসক এর অভিভাবক আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, ফিউচার মেডিকেল এন্ড ভেটেরিনারি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাভার আশুলিয়া পল্লী চিকিৎসা কল্যাণ সমিতির কার্য-নির্বাহী কর্মকর্তা সাংবাদিক এবিএম জাহাঙ্গীর আলম স্বপন ও কার্য-নির্বাহী কমিটির সদস্য প্রবীণ পল্লী চিকিৎসক মো: গিয়াস উদ্দিন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত সাভার আশুলিয়া পল্লী-চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি খন্দকার হাসিবুর রহমান লিমন,মহাসচিব মো: নুরুদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,কোষাধক্ষ্য দিদারুল আলম দিদার।
এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট সাভার আশুলিয়া পল্লী-চিকিৎসক কল্যাণ সমিতির কমিটি গঠন চূড়ান্ত করা হয়েছে সেই সঙ্গে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে সকল-কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নবগঠিত সংগঠনের সভাপতি।
অনুষ্ঠানে সাভার আশুলিয়া পল্লী-চিকিৎসা কল্যাণ সমিতির কার্য-নির্বাহী কর্মকর্তা সাংবাদিক এবিএম জাহাঙ্গীর আলম স্বপন সকল পল্লী-চিকিৎসকদের-কে বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে সাভার আশুলিয়া পল্লী-চিকিৎসা কল্যাণ সমিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।
এছাড়া সাভার আশুলিয়া পল্লী-চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি খন্দকার হাসিবুর রহমান লিমন বলেন,পল্লী-চিকিৎসকের ভাতৃত্ব বন্ধনের আবদ্ধ হয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এসময় তিনি আরোও বলেন আজকের এই প্লাটফর্ম সাভার আশুলিয়ার পল্লী-চিকিৎসক অঙ্গনে প্রশান্তি ফিরিয়ে আনবে।
এসময় উপস্থিত ছিলেন সুজিত দাস,শহিদুল ইসলাম খান, মিজানুর রহমান মিজান,আবু সায়েম হিরু,সাইদুর রহমান,গৌতম কুমার সেন,নাসিরুদ্দিন,কুদ্দুস আলী, সুকুমার ঘোষ,ইমাম হাসান,গোলাম ইব্রাহিম,আবু তাহের,লিয়াকত হোসেন,নাজমুল হোসেনসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু