আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়া অর্জিন ওয়াসিন নামে একটি কারখানার মালিক পক্ষকে তাড়িয়ে দিয়ে অবৈধ ভাবে জবর দখল করেছেন বিল্ডিং মালিক মফিজ উদ্দিন।
এনিয়ে আশুলিয়া থানায় অভিযোগ দিলেও কারখানার মালামাল বুজে পাচ্ছেনা মালিক পক্ষ। ভুক্তভুগিরা জানায় আশুলিয়া শিল্পাঞ্চলের টঙ্গাবাড়ি এলাকায় ২০১৭ সালে লাভলু মোল্লা ও তার ৪ বন্ধু যৌথ উদ্যোগে অর্জিন ওয়াসিন নামে একটি কারখানা চালু করেন।
কারখানার চেয়ারম্যান লাভলু মোল্লা, শহিদ সর্দার ম্যানেজিং ডিরেক্টর ও বাকী ৩ জনকে পরিচালক করে ২০১৭ সাল থেকে ২০ সাল পর্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছিল।
কারখানাটির ফ্লোর ভাড়া ছিল ৫০ হাজার টাকা। বিল্ডিং মালিক মফিজ উদ্দিন লাভলু মোল্লার শেয়ার পার্টনারদের নানা রকম কুপরামর্শ দিয়ে কারখানাটি বেদখলের পায়তারা করেন। সে জন্য ষড়যন্ত্র করে কিছুদিন বন্ধ করে রাখে।
এসময় বন্ধ থাকা কারখানার ভাড়ার জন্য বিল্ডিং মালিক চাপ দিতে থাকে। বিল্ডিং মালিককে ভাড়া দিতে দেরি হওয়ায় ষড়যন্ত্র করে কোন রকম নোটিশ ছাড়া অবৈধ ভাবে কারখানাটি দখল করে তিনি। পরে লাভলু মোল্লা ও তার শেয়ার পার্টনারদের কারখানায় ঢুকতে না দিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে নানা রকম ভয়ভীতি প্রাণ নাশের হুমকি প্রদান করতেন।
অবৈধ ভাবে কারখানাটি অন্য লোকের কাছে মেশিনও মালামালসহ দুই লক্ষ দশ হাজার টাকা ভাড়া দিয়ে টাকা নিতেছেন বিল্ডিং মালিক মফিজ নিজেই। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান বিচার করে সিদ্ধান্ত দেয় যে লাভলু মোল্লাদের মালামাল বুজিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিল্ডিং মালিক মেশিনারী বুজিয়ে না দিয়ে অন্য লোকের কাছে মেশিন ও মালামাল ভাড়া দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম